লালমোহন আমার কেউ না
দুয়েকবার কথা হয়েছিলো
এ বিল্ডিংয়ের কেয়ারটেকার
বাড়ি নোয়াখালী, পরিবার নিয়ে থাকে…
সাধারণ দুয়েকটি কুশল বিনিময়;
আর ব্যাস এটুকুই জানি লালমোহনকে
মধ্য চল্লিশের ক্ষীণকায় একজন লোক।
দু’দিন আগে শুনলাম লালমোহন মারা গেছে
কোথাকার লালমোহন—মরে গেছে তো গেছে
আমার জন্য মোটেও গুরুত্বপূর্ণ নয়;
সেভাবে চিনিই না—দুয়েকবার কথা রাস্তায়।
তবু কেন জানি খবরটা খুব প্রভাবিত করলো
বারবার মনে পড়তে লাগলো লালমোহনকে…
আহা বেচারা, কে জানতো মরে যাবে!
সেদিন লালমোহন আরও কিছু বলতে চেয়েছিলো
আমার উচিৎ হয়নি উপেক্ষা করে চলে আসা
আরও কিছুক্ষণ দিব্যি কথা বলা যেতো
এমন কোনও তাড়াও ছিলো না!
লেখা এডিটের সুযোগ নেই?
লেখা এডিটের জন্য ব্লগ পোস্টের উপরে যে বারটা রয়েছে যেখানে New এর পরেই Edit Post এর অপশন রয়েছে। সেখানে ক্লিক করলেই আপনি পোস্ট এডিট করতে পারবেন।
https://oputanvir.pro.bd/guide/ পোস্টটা খেয়াল করুন। একেবারে নিচে দেওয়া আছে কিভাবে লেখা এডিট করবেন।