ব্লগ গাইড

প্রথমেই ব্লগের ডান দিকে নিচের মত স্থান দেখতে পাবেন। সেখানে গিয়ে রেজিস্ট্রেশনে ক্লিক করুন।

তাহলেই নিচের মত বক্স চলে আসবে।

এখন এখানে একটা ইংরেজিতে ইউজার নাম লিখুন। একটু ভাল নাম দিয়েন কারণ এটাই আপনার নাম হিসাবে ব্লগে প্রদর্শিত হবে। এরপর আপনার ব্যবহৃত একটা ইমেল আইডি দিন। মনে এই ইমেল দিয়েই কিন্তু পরবর্তীতে আপনি আপনার পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন। ইমেল আর ইউজারনেম দিয়ে রেজিস্টারে ক্লিক করুন।

আপনার ইমেলে চলে যাবে লগিন ডিটেইল ওয়ালা মেইল। মেইলটা যাবে brevosend.com থেকে তাই অবাক হবেন না। ইনবক্সে মেইল না পেলে, স্পার্ম বক্সে চেক করুন। নিচে একটা লিংক পাবেন। সেখানে ক্লিক করুন বা সেটা কপি করে ব্রাউজারে পেস্ট করুন তাহলে আপনি একটা পাসওয়ার্ডের বক্সে চলে আসবে যেখানে অনেক হিজিবিজি অক্ষর লেখা থাকবে।

এই রকম একটা বক্স আসবে। আপনি এই বক্সের সব টুকু লেখা মুছে দিয়ে নিজের পছন্দ মত পাসওয়ার্ড দিবেন।

এই যেমন আমি দিয়েছি। তাই বলে এটাকে আবার আমার আইডির পাসওয়ার্ড ভাববেন না যেন! তারপর সেভ পাসওয়ার্ড দিন।

এই যে আপনার একাউন্ট তৈরি হয়ে গেল। ব্যস এবার আবার লগিন পেইজে গিয়ে লগিন করে ফেলুন।

পোস্ট লিখতে গেলে এবার আপনি ব্লগের বাম দিকে গিয়ে দেখুন নতুন পোস্ট লিখুন নামের একটা বাটন রয়েছে।

আপনাকে নিয়ে আসবে পোস্ট লিখুন পেইজে। সেখানে পোস্টের টাইটেল দিন, বডিতে আপনার মুল পোস্ট লিখুন। ইচ্ছে হলে ক্যাটাগরি সিলেক্ট করুন, ট্যাগ বসান। তারপর পোস্ট প্রকাশ করুন। ব্যাস ঝামেলা শেষ।

তারপর ধরুন আপনি কোন পোস্ট লিখেছেন এবং সেখানে কিছু ভুল হয়েছে। সেটা সংশোধন করবেন তখন সেই পোস্টের ভেতরে ঢুকবেন তাহলেই দেখবেন যে উপরে Edit Post নামে একটা অপশন রয়েছে। সেখানে ক্লিক করুন। আপনাকে আবারও নির্ধারিত আপডেট পাতায় নিয়ে যাওয়া হবে। সংশোধন করে পোস্ট আপডেট এ ক্লিক করুন। পোস্ট ঠিক হয়ে যাবে।

তাহলে আর দেরি কেন? একাউন্ট করে লেখালেখি শুরু করে দিন।