ঈশিতা কী যেন একটা ফাইল দেখছিল তখন আমি ওর ডেস্কের সামনে গিয়ে দাড়ালাম। কী বলব কিভাবে বলব এই সব যখন ভাবছি তখন ও মুখ তুলে তাকালো এবং আমি ওর চেহারায় এক অবিশ্বাস আর বিস্মিত ভাব ফুটে উঠতে দেখলাম। অবাক কেন হবে না বলুন। যে মানুষটা গত এক বছরে একবার তার কাছে আসে নি আর আজ যদি নিজ থেকে সামনে এসে দাড়ায় আবাক হবারই কথা।
আমি খানিকটা ইতস্ততঃ ভাব নিয়ে বললাম “আপনার সাথে কি কয়টা কথা বলা যাবে?”
বিস্মিত ভাবটা কাটিয়ে উঠে ঈশিতা বলল “হ্যা অবশ্যই। অফিসিয়াল কিছু?”
“না অফিসিয়াল না। আনঅফিসিয়াল। বলা যাবে ?”
“হ্যা যাবে না কেন ? বসুন। বসে বলুন।’’
আমি বসলাম।
কিভাবে বলব ঠিক বুঝতে পারছিলাম না। আসলে এরকম পরিস্থিতিতে আগে পড়ি নি তো। আর এর জন্য আমি নিজেই দায়ী। আমি নিজেই আমার চারিদিকে এমন আবহাওয়া তৈরী করে রেখেছি যে এরকম করাটা আমার জন্য বেমানান।
ঈশিতা বলল “কোন সমস্যা হয়েছে নাকি?”

মূল সাইটে গল্প পড়ুন

#

No responses yet

Leave a Reply

error: Content is protected !!